1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পটুয়াখালীতে অসহায়দের মুখে হাঁসি ফোটালো ‘তারুণ্যে আউলিয়াপুর’ | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা জব্দ, আটক ১ ‎জয়পুরহাট-১ ও ২ আসনে ৮ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন ভিপি তাজুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান ১৯ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার

পটুয়াখালীতে অসহায়দের মুখে হাঁসি ফোটালো ‘তারুণ্যে আউলিয়াপুর’

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ কামরুজ্জামান হেলাল পটুয়াখালী প্রতিনিধি: আন্তর্জাতিক জনসেবা দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।জানা গেছে, ২৩ জুন সোমবার দুপুরে আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তারুণ্যে আউলিয়াপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এছাড়াও উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজনে সহযোগীতায় ছিলেন স্টার ডায়াগনস্টিক সেন্টার। এ ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান ও র‌্যাব-৮, বরিশাল ক্যাম্প’র প্রাক্তন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রাকিব মৃধা। উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন স্টার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম শাহিন ও ‘তারুণ্যে আউলিয়াপুর’ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এস.এম. সোহান এবং এ স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যরা। উক্তচিকিৎসা ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও পরামর্শ গ্রহণ করেন। উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন শাওন গণমাধ্যমের প্রতিনিধিদের জানান,“আন্তর্জাতিক জনসেবা দিবসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তাঁরা গর্বিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD