

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বিষয়ক সভা অগ্রণী ব্যাংক পিএলসি, নতুন বাজার শাখা, পটুয়াখালী’র আয়োজনে অনুষ্ঠিত।২৫ জুন বুধবার বিকালে এ ব্যাংকের উক্ত শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ এম মাজহারুল কবির, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, অগ্রণী ব্যাংক পিএলসি, পটুয়াখালী অঞ্চল।এসময় এ সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃত্তিবাস নাগ সহকারী মহাব্যস্হাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবীর, এসপিও/ব্যাবস্হাপক,অগ্রণী ব্যাংক পিএলসি,নতুন বাজার শাখা পটুয়াখালী এবং এ সভার সঞ্চালনায় ছিলেন মোঃ শাহ আলম প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি, নতুন বাজার শাখা,পটুয়াখালী। এছাড়াও এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আল আমিন,নিউমার্কেট শাখার এসপিও ব্যবস্থাপক ইশতিয়াক মোঃআরিফ রশিদ,অগ্রণী ব্যাংক পুরান বাজার শাখার ব্যবস্থাপক এস এম হাসানুজ্জামান, নতুন বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ইসলামিক উইন্ড মোঃ রেজাউল হক ও গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন উম্মে হাদিয়া সোনামনি। উক্ত সভায় অগ্রণী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখা, পটুয়াখালী’র বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারীগন, অগ্রণী ব্যাংকের গ্রাহক বৃন্দ, সুধীজন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি সভা টি অগ্রণী ব্যাংকে হিসাব খুলুন, বৈধ পথে রেমিটেন্স আহরণ করুন। প্রান্তিক কৃষক ও দিনমজুরদেরকে চলমান আর্থিক কর্মকাণ্ডেসম্পৃক্ত করণ এ প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত হয়।