1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় শাড়ি আটক | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় শাড়ি আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। নীলফামারী ব্যাটেলিয়ান ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা, পঞ্চগড় জেলা সীমান্ত হতে ৩ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২-ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে তিনটার সময় পঞ্চগড়ে’র চাকলাহাট ইউনিয়ন সীমান্তে এই শাড়ি আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে অধিনায়ক নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ ধামের ঘাট বিওপির নিয়মিত টহল দল হাবিলদার মোঃ রেজোয়ান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৮/১৩ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বাংলাদেশের চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ২৭ পিস মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২৪ হাজার টাকা। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি’র কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি, মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান বিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD