

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার সদর উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ শাহিনুর ইসলাম শাহিন’কে সভাপতি ও মোজাহারুল ইসলাম মোজাহার’কে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা কমিটি এবং আরিফুল ইসলাম ইরানকে সভাপতি ও রাজু করিমকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এর আগে কেন্দ্রীয় যুবদলের প্রধান কার্যালয়ে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন। পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন বলেন, এই দুঃসময়ে কমিটি ঘোষণা করায় দলের হাইকমান্ড নেতাদের অভিনন্দন জানাই। আমরা দলের যে কোনো কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করার চেষ্টা করব। এখন থেকে প্রতিটি আন্দোলন ও সংগ্রাম আগের চেয়ে আরো বেগবান হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল। তিনি বলেন, সদর থানা যুবদলের সুপার ফাইভ ও পঞ্চগড় পৌর যুবদলের সুপার ফাইভ সদস্যবিশিষ্ট যুবদলের আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।