1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড় থেকে হলুদ রঙের মালবাহী ট্রেনে বালু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

পঞ্চগড় থেকে হলুদ রঙের মালবাহী ট্রেনে বালু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৫০ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বন্ধ থাকার পর আবারও হাজার হাজার টন বালু পঞ্চগড় থেকে মালবাহী ট্রেনে করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। পঞ্চগড় রেলওয়ে স্টেশনে দেখা গেছে হলুদ রঙের ট্রেনে লেবাররা বালু লোড করছেন। সম্প্রতি বালুভর্তি ৩০ বগির একটি ট্রেন ছেড়ে যায় রাজশাহীতে। এতে পরিবহন ব্যয় ও সময় কম লাগায় খুশি শ্রমিক ও ব্যবসায়ীরা। আবারও রেলপথে বালু পরিবহনের ফলে উত্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে এসব ভালো বালু ট্রেনে করে রাজশাহী একটি চায়না প্রজেক্টে নিয়ে যাওয়া হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।পঞ্চগড় বালু ব্যবসায়ীরা বলছেন ট্রেনে করে বালু দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়াটা নিরাপদ এবং ট্রাকের তুলনায় ট্রেনে বালু বহন ভাড়া অনেক কম। এতদিন এখানকার বালু পরিবহনের জন্য একমাত্র বাহন ছিল ছোট-বড় ট্রাক। নামমাত্র টাকায় বালু কিনে অতিরিক্ত ভাড়া দিয়ে সেটা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। এতে ১০ থেকে ১৫ হাজার টাকায় কেনা বালু ঢাকা ও গাজীপুরে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হতো। আবার ট্রাক না পাওয়া গেলে ভোগান্তিতে পড়তে হতো ব্যবসায়ীদের। তবে রেলপথে একই পরিমাণ বালু পরিবহনে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
পঞ্চগড় থেকে ট্রেনে করে বালু বহন আগে চালু থাকলেও মাঝ খানে বন্ধ ছিল। সম্প্রতি আবার নতুন করে চালু হয়েছে, আমরা চাই এই বালু পরিবহন ট্রেনটি যেন সব সময় চালু থাকে।
সরকার যদি নিয়মিত বালু বহন ট্রেন আরো বাড়িয়ে দেয় এমনটি প্রত্যাশা করছেন পঞ্চগড়ের বালু ব্যবসায়ীরা।শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, দেশজুড়ে পঞ্চগড়ের মোটা বালুর চাহিদা রয়েছে।চলতি মাসের ৩ জুন প্রথমবারের মতো ৩০ বগিতে বালু পরিবহন শুরু হয়। বালুভর্তি আরেকটি ট্রেন দু-একদিনের মধ্যে ছেড়ে যাবে। রেলপথে স্বল্প খরচে বালু পরিবহনের ফলে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD