1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও ইউ এস ডলার সহ এক নারী আটক | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও ইউ এস ডলার সহ এক নারী আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড় বোদা উপজেলায় গতকাল রাতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে মুনা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১০ জুলাই রাতে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন খালিদ হাসান এর নেতৃত্বে ও বোদা পুলিশের উপস্থিতিতে বিশেষ অভিযানে মুনা বেগম নামে এক নারীকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।জানা যায় মুনা বেগম তিতো পাড়া এলাকার ফিরোজ হোসনে’র স্ত্রী।

এ সময় ফিরোজ হোসেনের বাড়ী থেকে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, ১৯ ইউ এস ডলার, নগদ ৪২,৪৭০ টাকা, ০৭ পিছ দেশীয় অস্ত্র,ও একটি পুরাতন মেশিন সহ কিছু কেমিক্যাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মেশিন ও কেমিক্যাল সমূহ ফরেন্সি রিপোর্টের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করে বোদা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন মুঠোফোন বলেন,মুনা বেগমে’র বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনের দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD