
আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো.রবিউল ইসলাম যোগদান উপপক্ষে পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পঞ্চগড়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পেশাদারিত্ব, সেবা এবং সততা এই তিন মূলনীতিকে সামনে রেখে পঞ্চগড়বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবো।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারের নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।মতবিনিময় সভায় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।