

পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নতুন কমিটি অনুমোদন করেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি,মো.শাহিনুর ইসলাম শাহিন সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন সেলিম,
সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম (রাজু)সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মুন্না ইসলাম,সাংগঠনিক সম্পাদক: মো. রুহুল আমিন নতুন নেতৃত্বের প্রতিক্রিয়া সংগঠনে নতুন উদ্দীপনার ইঙ্গিত দেন সভাপতি শাহিনুর ইসলাম শাহিনদায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহিন বলেন,এই পদ শুধু দায়িত্ব নয়, এটি আস্থার প্রতীক। পঞ্চগড় সদর উপজেলা যুবদলকে নতুন উদ্যম, নতুন দৃষ্টিভঙ্গি এবং সংগঠনের শৃঙ্খলা দিয়ে শক্তিশালী করতে চাই। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকবো, দলের সকল কর্মসূচি সফল করতে কাজ করবো।তিনি আরও বলেন,যুবদলের যে ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তা আমরা মর্যাদার সঙ্গে ধরে রাখবো।
নতুন সাধারণ সম্পাদক রাজু দায়িত্ব গ্রহণের পর বলেন,
চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী ও সক্রিয় কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন শুরু করেছি। আমরা তরুণদের সংগঠনে আরও যুক্ত করতে চাই, যাতে পঞ্চগড়ে যুবদল আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও যোগ করেন,শৃঙ্খলা, ঐক্য এবং কর্মীদের প্রতি সম্মান এই তিন ভিত্তির ওপর আমরা সংগঠনকে এগিয়ে নেবো।