1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে ভাই-বোন ফার্মেসীতে নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি, দোকান মালিক আটক | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

পঞ্চগড়ে ভাই-বোন ফার্মেসীতে নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি, দোকান মালিক আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৯০ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৫) নামে এক ঔষুধের ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৭ জুন (মঙ্গলবার) রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় এর নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার কলেজ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাই বোন ফার্মেসীর মালিক ইব্রাহিমকে তার নিজস্ব ঔষুধের দোকান থেকে আটক করা হয়। পরে ইব্রাহিমকে সাথে নিয়ে পূর্ব মোলানীপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশী চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে ইব্রাহিম ঔষুধ ফার্মেসীর পাশাপাশি মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন।জানা গেছে, জব্দকৃত নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। একই সময় ১ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আটক ইব্রাহিম আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
এ সময় পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জন কল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। এরই প্রেক্ষিতে আমরা মোলানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল সহ একজনকে আটক করি। মাদকসহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD