1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Oplus_131072

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়

পঞ্চগড়ে আপসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশে জেলা ওলামা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব আলিম খান এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খাইরুল ইসলাম।
এ সময় জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ওলামায়ে কেরাম এতে অংশ নেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তার সুস্থতা কামনায় দেশবাসীর নিকটও দোয়া প্রার্থনা করেন তারা।

মাহফিল শেষে আগত ওলামায়ে কেরামদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD