

আজহারুল ইসলাম পঞ্চগড় সদর প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ফলজ গাছ কেটে মাদ্রাসার বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় এলাকা বাসীর ক্ষোভ।
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে গয়াপানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফলজ গাছ কেটে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় জায়গা থাকার পরেও দুটি ফলজ কাঠাল গাছ কেটে ওয়াল নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় একরামুল হক জানান, বহুবছর পূর্বে আমি রাস্তা দুই পাশে ফলজ গাছগুলো রোপণ করি। এই গাছ গুলোর ফল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা খেতো এভাবে গাছগুলো কেটে ফেললে বাচ্চা ফল খেতে পারবেনা।
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি আজিজুল হক বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতির সাথে পরামর্শ করে মাদ্রাসার বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গাছ গুলো কাটা হয়েছে।চাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী জানান, মাদ্রাসার ওয়াল নির্মাণের জন্য কয়েকটি ইউক্যালিপ্টাস গাছ কাটতে চেয়েছিল। ফলজ গাছ কাটার বিষয়ে আমি জানিনা।
স্থানীয় লোকজন বলেন,প্রায় ১০ সালের দিকে একরামুল মাস্টার গাছগুলো লাগিয়েছেন,তবে ফলজো গাছগুলো কাটা ঠিক হয়নি।