1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়

পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবিনামা বাস্তবায়ন, ফেডারেশন ঘোষিত কর্মবিরতি এবং পরীক্ষায় অংশগ্রহণসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পঞ্চগড়ে জেলার পাঁচ উপজেলার সহকারী শিক্ষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষক শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় সভাকক্ষে এ সভা হয়। এতে জেলার পাঁচটি উপজেলার সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকরা তাঁদের তিন দফা দাবি তুলে ধরেন

১) সহকারী শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ
২) চাকরির ১০ ও ১৩ বছরে উচ্চতর গ্রেড প্রদান
৩) প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

দাবিগুলো দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান শিক্ষকরা।

এ সময় সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় ঘোষণার আলোকে তারা বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি এবং আগামী রবিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত তুলে ধরেন। পাশাপাশি পরীক্ষাবর্জনের বিষয়েও ঐকমত্য ব্যক্ত করেন। সকল শিক্ষককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সভা থেকে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে চলমান দাবির আপডেট, বেতন-গ্রেড পুনর্বিবেচনা এবং প্রশাসনিক প্রক্রিয়ার অগ্রগতি উল্লেখ থাকায় শিক্ষক নেতারা সরকারের দ্রুত কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়ন হলে দেশের প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হবে।

সভায় উপস্থিত ছিলেন মোছা: ইয়াসমিন আরা, কাজী আওলাদ হোসেন বুলবুল, মো: আমিরুল, মোছা: আফরোজা, রায়হান, কেরামত, আবু ছাইয়েদ, মখছেদুর, ফেরদৌস আরা (রুমি), অনি ও পিপলি প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD