1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে নানা আয়োজনে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

পঞ্চগড়ে নানা আয়োজনে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রথম বর্ষ পালিত হয়েছে । মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলার পাঁচ শহীদের স্মরণে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব হোসেন আজাদ, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাভোকেট আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় নির্মিত ‘শহীদ স্মৃতিবন’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেদ আলী। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মেলন ও আলোচনা সভা’। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। দিবসের অংশ হিসেবে বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মাঠে জেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। সন্ধ্যায় আয়োজন রয়েছে ‘জুলাই বিজয় উদযাপন কনসার্ট’-এর। দিবসব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়বাসী শ্রদ্ধাভরে স্মরণ করেছে ২০২৪ সালের সেই সাহসী সন্তানদের, যাঁরা অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD