1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল এক নারী আরোহীর মৃত্যু | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭ লাখ টাকা ঘটকের পকেটে সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর

পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল এক নারী আরোহীর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

আজহারুল ইসলাম আজহার পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে জাতীয় মহাসড়ক যেন এক মৃত্যু পুরী।পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বামী সাইফুল ইসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত রিনা দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। রিনা দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে অফিসের কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন এই দম্পতি। পথে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে। এ দিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD