1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মোঃ রাশেদুল ইসলাম, জেলা প্রতিনিধি পঞ্চগড়।। জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৫-জুন) পঞ্চগড় সবুজ আন্দোলন সহ জেলার বিভিন্ন পরিবেশ বাদী সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়। দিবসের শুরুতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঞ্চগড় মোঃ মিজানুর রহমান মুন্সি, পরিচালক পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন সামাজিক ও পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলি’টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকলের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড়ের পরিবেশ বিপর্যয় রোধ করে সুন্দর বাসযোগ্য করে তুলতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের বিভিন্ন পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। আলোচনা সভা শেষে পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কর্তৃক বাস্তবায়ন করা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক পঞ্চগড় মোঃ সাবেত আলী বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় আইন প্রয়োগের চেয়ে জন-সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রচারণার মাধ্যমে ব্যাপক হারে জন-সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। আমরা চাই এই জেলায় পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে পর্যটনমুখী করে গড়ে তুলতে। পরে পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন পরিবেশ বাদী সংগঠনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD