1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে চেম্বার অব কমার্সের ২২তম বার্ষিক সাধারণ সভা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

পঞ্চগড়ে চেম্বার অব কমার্সের ২২তম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Oplus_131072

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের নিমনগরস্থ পুরাতন পঞ্চগড় চেম্বার ভবন মিলনায়তনে সকাল থেকেই সদস্যদের সরব অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা তৈরি হয়।

সভায় সভাপতিত্ব করেন পিসিসিআই-এর সভাপতি আলহাজ্ব মোঃ শরিফ হোসেন।এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবু হিরন,সহ-সভাপতি আব্দুস সামাদ পুলক,ট্রেজারার শফিউজ্জামান রুবেল পাটোয়ারী,এছাড়াও উপস্থিত ছিলেন কামরুজ্জামান শাহানশাহ, নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, আবু দাউদ প্রধানসহ চেম্বারের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় গত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে করণীয় দিকগুলো সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। বিশেষ করে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি আলহাজ্ব মোঃ শরিফ হোসেন বলেন,ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন মানেই জেলার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। তাই আমরা একসঙ্গে কাজ করতে চাই, নতুন উদ্যোক্তা গড়ে তুলতে চাই এবং পঞ্চগড়কে একটি ব্যবসাবান্ধব জেলায় পরিণত করতে চাই।

এজিএম-এ উপস্থিত সদস্যরাও পঞ্চগড়ের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, চেম্বারের ভবিষ্যৎ অগ্রগতি এবং সদস্য সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের উন্নয়নমুখী কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD