1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ে উপজেলা যুবদলের আয়োজনে ১০ ইউনিয়নের সাথে মতবিনিময় | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি

পঞ্চগড়ে উপজেলা যুবদলের আয়োজনে ১০ ইউনিয়নের সাথে মতবিনিময়

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

আজহারুল ইসলাম আজহার পঞ্চগড় সদর প্রতিনিধি:

পঞ্চগড়ে নবনির্বাচিত সদর উপজেলা যুবদলের উদ্যোগে ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদর উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম রাজুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান (বাবু), সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, সদর থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভাকে ঘিরে দলীয় কার্যালয় ছিলো কানায় কানায় পূর্ণ। ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের ঢল নামে সভাস্থলে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পরিবেশ। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

বক্তারা এসময় বলেন, পঞ্চগড়-০১ আসনের এমপি পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরকে বিজয়ী করতে এখনই মাঠে নেমে কাজ করতে হবে।তারা আরও বলেন,ঘরে বসে থাকার সময় নেই। প্রতিটি পাড়া-মহল্লায় ব্যারিস্টার নওশাদ জমিরের সালাম পৌঁছে দিন, মানুষের কাছে যান এবং ধানের শীষে ভোট চান। যে যেই অবস্থানে আছি সেখান থেকেই দলের প্রতীকের পক্ষে কাজ করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD