

আজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বোদা উপজেলার ময়দানদিঘী বাজারে ধান হাটি সংলগ্ন গণ শৌচাগারটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। অবৈধভাবে দখল করে শৌচাগারটি এখন “ভাই ভাই ট্রের্ডাসে”পরিনত করা হয়েছে।
সরে জমিনে গিয়ে যায় সরকারি ভাবে নির্মাণ করা ময়দানদিঘী বাজারে ধানহাটি সংলগ্ন গন শৌচাগারটি জনগণের স্বার্থে নির্মাণ করা হলেও পরবর্তীতে পবিরুল ইসলাম নামে একজন প্রভাব শালী ব্যক্তি শৌচাগারটিকে দখলে নেয়, এবং সেখানে “ভাই ভাই ট্রের্ডাস” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে শৌচাগারটি পবিরুল দখল করে থাকলেও ভয়ে কেউ মুখখুলতে পারেনি,
স্থানীয়রা আরও জানান, শৌচাগারটিতে দোকান করায় দূরদূরান্ত হতে আগত ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাতে হয় তাই অবিলম্বে প্রশাসন শৌচাগারটি উদ্ধার করে সাধারণ জনগণের ব্যবহারের উপযোগী করার দাবি জানান।
স্থানীয় আব্বাস আলী জানান, বিএনপি’র আমলে নির্মাণ করা হলেও আওয়ামী লীগের সময় কিছুদিন চলে, পরে সংস্কার না করে দোকানে পরিণত হয়।
এদিকে হাট ইজারাদার জাহিদুল ইসলাম জানান, ওখানে একটা গণ শৌচাগার ছিল পরবর্তিতে কে বা কাহারা বন্ধ করে এটা দোকানে পরিনত করেছে এইটুকু আমি জানি এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের কাছে ফিরিয়ে দিলে জনগণ সুবিধা ভোগ করবে।
অপরদিকে পবিরুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দেখা করব বলে বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির মুঠোফোনে বলেন, অবৈধ দোকান ঘর নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।