1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের উদ্যোগে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের উদ্যোগে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের উদ্যোগে নৌ-যান ও নৌপথের শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন।

সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম,একেএম আমিনুল হক, অফিসার ইনচার্জ, সদর নৌ থানা, নারায়ণগঞ্জ, মারুফ রায়হান,সহকারী পরিচালক, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ; বদিউজ্জামান বাদল, সভাপতি, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি, নারায়ণগঞ্জ, মাহমুদ হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ইউনিয়নসহ বিআইডব্লিউটিএ, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যবৃন্দ।

সভায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নৌ-যান চলাচলের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী সেবা উন্নয়ন এবং নৌপথের আইনশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা নিরাপদ নৌযান পরিচালনা, শ্রমিক-মালিক সম্পর্কের সৌহার্দ্য বজায় রাখা এবং যাত্রীদের ভোগান্তি রোধে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD