

নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার (১৮ জুন) রাতে চাঁদপুর লঞ্চঘাটে এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো,মো.আবু নাসির (৩০)।
বৃহস্পতিবার (১৯ জুন ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।
তিনি জানান, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলাধীন চাঁদপুর নৌ থানার অফিসার ও ফোর্স স্থানীয় লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা উদ্ধার করে, যার মূল্য ৮০ (আশি) হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার এসআই বিলাল আল আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাটস্থ বিআইডব্লিউটিএ এর পল্টুনের ওপর সন্দেহভাজন লোকদের তল্লাশী করাকালে আসামী মো. আবু নাসির (৩০) এর হেফাজতে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো কাঁধ ব্যাগ হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ব্যাপারে আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৫১, তাং-১৯/০৬/২০২৫ খ্রি. মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় মামলা রুজু হয়। ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে