1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩৩৭ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩৩৭

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩৩৭ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই ) এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ৬৫ লক্ষ ০৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল,৬ হাজার দুইশত তেষট্টি কেজি মাছ,২০ হাজার পিস রেনু পোনা,১০ লক্ষ দুই হাজার পিস চিংড়ী রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৩শত ছত্রিশ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। পাশাপাশি ১ টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩৩৭ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৪৪ টি মৎস্য, ২ টি চুরি, ১ টি চাঁদাবাজি, ৭টি অপমৃত্যু, ২৫ টি বেপরোয়া, ২টি বালুমহাল, ৩টি হত্যা, ১টি ডাকাতি এবং ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ৮৬টি মামলা দায়ের করা হয় এবং ১৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD