1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা,গ্রেফতার ২ | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ গ্রেফতার নয়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদে সরানো হয় অধ্যাপক জামাল উদ্দিনকে: পুলিশ আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি

নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা,গ্রেফতার ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামিকে যৌথ অভিযান চালিয়ে পুলিশ ও র‍্যাব-১১ সিপিসি-৩,নোয়াখালীর সদস্যরা তাদের গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বুধবার বিকেল ও রাতে দুই আসামিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের মোবুল্লাপুর গ্রামের খোনার বাড়ির মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) ও একই ইউনিয়নের দেবকালা গ্রামে আব্দুল করিম মুন্সি বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)।

তিনি বলেন, বৃদ্ধ মর্জিনা আক্তার বাড়িতে একা থাকতেন। তার তিন ছেলে প্রবাসী। ঈদুল আযহা উপলক্ষ্যে ভিকটিমের ছেলে কামাল প্রবাস থেকে তার মায়ের জন্য বন্ধুর মাধ্যমে ৪০হাজার টাকা পাঠান। টাকা নিয়ে তার বন্ধু বাড়িতে গিয়ে ডাকাডাকি করে ঘরে কারো কোন সাড়া শব্দ পাননি। পরে ঘরের বারান্দার দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে ঘরের ভিতরে ঢুকেন। ঘরে ঢুকে দেখেন আলমারী খোলা, আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। তাৎক্ষণিক তিনি প্রতিবেশীদের ডাকলে তারা ঘরে ঢুকে দেখেন মর্জিনা আক্তারকে গামছা দিয়ে চোখ, নাক, মুখ বাধা অবস্থায় ও গলায় বিছানার চাদর পেচানো খাটের উপর মরদেহ পড়ে আছে। পরবর্তীতে সৌদি আরব থেকে নিহতের ছেলে দেশে এসে মায়ের দাফন সম্পন্ন করে। পরে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা রুজু হওয়ার পর অজ্ঞাতনামা আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD