1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নোয়াখালীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের 'নো প্রমোশন, নো ওয়ার্ক' ঘোষণা | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ ঘোষণা

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

নোয়াখালীতে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ ঘোষণা দিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার প্রভাষক পরিষদের সদস্যরা।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের শিক্ষক সম্মেলন কক্ষে এবিষয়ে আলোচনা সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী সরকারি কলেজ শাখা৷

আলোচনা সভায় প্রভাষক আফসার উদ্দিন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম ছানাউল্লাহ, প্রফেসর রিয়াজ উদ্দিন, আজগর হোসাইন সোলায়মান প্রমূখ।

এসময় উপস্থিত প্রভাষকগন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের পদোন্নতি বঞ্চিত (৩২–৩৭ ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ ঘোষণা করেন। বক্তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত না যাওয়ার ঘোষণা দেন৷ এসময় প্রায় ৪০ জন প্রভাষক উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD