1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে মশাল মিছিল | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে মশাল মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

নোয়াখালী-০৫ আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।

সোমবার রাতে নোয়াখালী-০৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের কোম্পানীহাটে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

পরে কোম্পানী হাটের জিরোপয়েন্ট ব্লক করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান (হারুন) ও কবিরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুদ।
এসময় কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম ফরহাদ, আবুল কাশিম বিপ্লব, জাফর উদ্দিন জুয়েল, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মেদ রিজন’সহ দলের একাংশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের নোয়াখালী-০৫ আসনে ধানের শীষের প্রার্থী হওয়ার মতো কেন্দ্রীয় বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ’সহ আরো ২-৩জন যোগ্য নেতা ছিলেন। কিন্তু তাদেরকে মনোনয়ন না দিয়ে এমন এক প্রার্থী মো. ফখরুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন, উনি জামায়াত থেকে এসেছেন, উনি জামায়াতের প্রোডাক্ট, আমরা এরকম প্রার্থী দেখতে চাই না।

তারেক রহমান’সহ দলের সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন। আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগতম জানিয়ে বলবো, যে ব্যক্তি বিগত আওয়ামী লীগ-ফ্যাসিবাদ সরকারের সঙ্গে আতাত করে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে দেওলিয়া করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এরকম একজন ব্যক্তিকে নোয়াখালী-০৫ আসনে আমরা দেখতে চাই না।

অবিলম্বে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে দলের যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন প্রদানের দাবি জানান মশাল মিছিলকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD