1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে জমকালো আয়োজনে রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার মাঠে ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা রোড় স্পোর্টস ক্লাব এই ক্রিকেট টুনামেন্টের আয়োজন করে।

টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী কামাল উদ্দিন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী ফয়েজ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী মাজাহারুল ইসলাম রাসেল, কীড়ানুরাগী আবদুর রহমান রাজন।

রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুনামেন্টের আয়োজন করায় ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের যুবসমাজ যখন নষ্টের পথে, যখন চাঁদাবাজি, সন্ত্রাসী-মাদক নিয়ে তারা ব্যস্ত, তখন সেই দিক থেকে যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা একটি প্রশংসনীয় কাজ।

বক্তারা বলেন, আমরা যারা সমাজের বিশৃঙ্খলা দূরে ঠেলে দিতে চাই, বৈষম্য দূর করতে চাই, আমরা এই খেলাকে ভালোবাসি। এই খেলার মাধ্যমে আমরা চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি গঠন করবো, এর মধ্যদিয়ে আমরা আমাদের সকল বৈষম্য ভুলে গিয়ে সুন্দর একটি সমাজ গঠন করবো। যেখানে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-চিকিৎসার পরে আমাদের সংস্কৃতি জড়িত, এই সংস্কৃতির মধ্যে একটি জাতির পরিবর্তন আসে, আমরা খেলাধুলার সংস্কৃতিকে কাজে লাগিয়ে আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখবো।

রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুনামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মদিনা বাজার যুবসমাজ বনাম মানিকপুর ক্রীড়া চক্র অংশ নেয়। এই খেলায় মদিনা বাজার যুবসমাজ জয়লাভ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD