1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা,গ্রেফতার ২ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা,গ্রেফতার ২

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

নোয়াখালী সোনাইমুড়ীতে নিজ ঘরে বৃদ্ধা নারী সিতারা বেগম (৭০) কে জবাই করে হত্যার ঘটনার ২০ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের কামলা বাড়ির রুহুল আমিনের ছেলে মোরশেদ আলম ওরফে মুন্সি (৩২) ও কুমিল্লার মনোহরগঞ্জ থানার বিনয়নগর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নুর নবী খোকনের ছেলে মো.মাহফুজুন নবী সুজন (৩৩)।

শনিবার (২১ জুন) ভোর রাতের দিকে জেলার বেগমগঞ্জের দূর্গাপূর ও সোনাইমড়ুীর বজরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিতারা বেগম (৭০) একই এলাকার মৃত মোফাজ্জল হকের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়িতে চুরি করতে গিয়ে বিধবা নারী সিতারা বেগমকে জবাই করে হত্যা করে চোরেরা। পরে শনিবার ভোর রাতের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপূর এলাকা থেকে ক্লু-লেস হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি মোরশেদ আলম ওরফে মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার ভাষ্যমতে তার বসতঘরের শয়নকক্ষ থেকে ভিকটিম সিতারা বেগমের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, কয়েকটি প্রিন্ট শাড়ী, জামাকাপড় ও ১টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়। একই সাথে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতের দিকে সোনাইমুড়ীর বজরা বাজার এলাকা থেকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রধান আসামি সুজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থল ও ধৃত আসামির হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় দা, একটি স্ক্রু ড্রাইভার, একটি এনড্রয়েড ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত সিতারা তার এক ছেলের সাথে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বসবাস করতেন। ঈদুল আযহা উপলক্ষে তিনি বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় তার ঘরে যান এবং ভেতরে সিতারার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনা শুনে লোকজন গিয়ে দেখে টিনশেড ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগমকে হত্যা করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, চোরকে চিনে ফেলায় ওই নারীকে জাবাই করে হত্যা করা হয়। আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার প্রধান আসামি সুজন ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD