1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রিয়া একই বাড়ির একই বাড়ির মো.জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এরপর আর কলেজে ভর্তি হয়নি। বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করত। প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে যায়। সকালে তার মা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পায়নি। পরে সকাল ১০টার দিকে তার কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে তার ঝুলন্ত মরদেহ। সে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার তরুণীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD