1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নেত্রকোণায় আওয়ামী লীগের মিছিল | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

নেত্রকোণায় আওয়ামী লীগের মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।

মিছিলের একটি ভিডিও দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও দৃশ্যে দেখা গেছে, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে দলটির ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দু-তিন মিনিট বক্তৃতা করেন।

জানা গেছে, ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে রয়েছেন। শুক্রবার সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হন তিনি।

এ ব্যাপারে জানতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ কর্মব্যস্ততার কারণে মুঠোফোনে কথা বলতে পারেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে। পুলিশের অনেক সদস্য ওই নির্বাচনের ডিউটিতে রয়েছেন। কতিপয় নেতাকর্মী এ সুযোগে ঝটিকা মিছিল করে থাকতে পারেন।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাজেই এ ধরনের মিছিল বেআইনী। মিছিলকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD