

মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের নেছারাবাদে ২৫ পিস ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতের অভিযানে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃত নৈশ প্রহরীর নাম রাজিব মোল্লা (৪০)।তিনি পাটিকেল বাড়ির সুলতান মোল্লার ছেলে এবং গোয়ারাখা.ইউনিয়নের ১১ গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দুই বছর ধরে নৈশ প্রহরী পদে কর্মরত। অপর গ্রেফতারকৃত হলেন মোঃ শাকিল শিকদার (৩৫), তিনি একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কুদ্দুস শিকদারের ছেলে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “রাজিব মোল্লা দুই বছর ধরে আমাদের বিদ্যালয়ে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্য আমাদের জানা ছিল না। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে সব তথ্য হস্তান্তর করা হবে।”ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।