1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনায় ৭ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনায় ৭ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার সাতটি সাংবাদিক সংগঠন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত যৌথ সভায় নেছারাবাদের সকল পজিটিভ সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঝালকাঠি প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন সাংবাদিক সমিতি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিটি ও মিডিয়া ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন। গত ২২ নভেম্বর নেছারাবাদে মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে।

ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আককাস সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোতালেব হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD