1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলগঞ্জ ইউনিয়ন শাখা এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পাখিমাড়াস্থ নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন টিম লিডার মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার। চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন টিমের সদস্য ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.সোহরাব উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নুরুল কবির ঝুনু এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন। এ সময় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং ৯টি ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে কাজ করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD