1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানা দক্ষিণ গোড়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার তারেক বরিশালের আগৈলঝাড়া থানার নিমারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহীদুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তার (তারেক) রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানা গেছে, সে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান প্রচার সম্পাদক ছিলেন। এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারের বিষয়ে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, ‘তারেকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD