1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের প্রার্থীর সাথে বৈঠক-এনসিপির | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের প্রার্থীর সাথে বৈঠক-এনসিপির

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর দলীয় মনোনয়ন, মাঠপর্যায়ের রাজনৈতিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা বলেন, যোগ্য, পরিচ্ছন্ন ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনে দল সর্বোচ্চ গুরুত্ব দেবে। মাঠপর্যায়ের গ্রাউন্ড রিপোর্ট ও জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানান তারা।

স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা হয়।বৈঠকে নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুর রউফ মান্নান জানান বিভিন্ন ইউনিয়নে গ্রুপিং, সাংগঠনিক শক্তি ও ভোটারদের মানসিকতা নিয়ে নেতারা পর্যালোচনা করেন।
জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের প্রত্যাশা—সব মিলিয়ে নির্বাচনী পরিবেশকে ইতিবাচক রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

নেতারা বলেন, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে দল সব সময় মাঠে থাকবে। উন্নয়ন, সুশাসন ও জনগণের আস্থা ধরে রাখতে সুসংগঠিত প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকের শেষে দলীয় ঐক্য, সংগঠনকে শক্তিশালী করা ও নির্বাচনকে সামনে রেখে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD