1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হতে হবে: পঞ্চগড়ে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হতে হবে: পঞ্চগড়ে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় প্রতিনিধিঃ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। রুখে দিতে হবে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে।শুক্রবার (২০ জুন) পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাগপা জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মফিদার রহমান, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার আহবায়ক কামরুজ্জামান কুয়েত, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম প্রমুখ ।
রাশেদ প্রধান বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ ও ভারত কর্তৃক পূর্ব নির্ধারিত ছিল। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিতে হবে। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে সে কারণে উৎসবমুখর নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন প্রয়োজন। তাই আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভারতের প্রভাবমুক্ত।শেখ হাসিনার পতনের পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধান বলেন, ভারতের ক্রমাগত পুশইন আমাদের জন্য আশঙ্কাজনক। দিল্লির সেবাদাস শেখ হাসিনা গদি হারিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে না পেরে হিন্দুস্তান পুশইনের আশ্রয় নিয়েছে।জাগপা নেতা বলেন,বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পুশইনের মাধ্যমে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশাপাশি ভারতীয় সন্ত্রাসীদের বিএসএফ প্রবেশ করাচ্ছে।তিনি আরোও বলেন, জাগপা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংঠনিক জেলাগুলোতে প্রচারণা কার্যক্রম শুরু করেছে। তবে আমরা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে চাই, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কার হতে হবে ।গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com