1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দক্ষিণ পল্লবী এলাকায় স্কুল, কর্পোরেট অফিস অপসারণের দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

দক্ষিণ পল্লবী এলাকায় স্কুল, কর্পোরেট অফিস অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর দক্ষিণ পল্লবীতে পরিবেশ দূষণ,মাদক বিস্তার, কিশোর গ্যাং,অবৈধ স্থাপনা ও যানজটসহ নানা সংকট মোকাবিলায় স্থানীয় অধিবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদুল আমান মসজিদসংলগ্ন মেইন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে আয়োজকরা জানান,দক্ষিণ পল্লবীর পরিবেশ ও বসবাসযোগ্যতা মারাত্মক হুমকির মুখে পড়ায় নাগরিক অধিকার সুরক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মানববন্ধনে যেসব দাবি জানানো হয়েছে:দক্ষিণ পল্লবীতে স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনিয়ন্ত্রিত সম্প্রসারণ বন্ধ ও অপসারণ, পুরো দক্ষিণ পল্লবীকে মাদকমুক্ত এলাকা ঘোষণা, রেনেটা ফার্মাসিউটিক্যালসের রাসায়নিক বিক্রিয়ার কারণে পরিবেশের ঝুঁকি বন্ধে উৎপাদন বন্ধের দাবি,এলাকায় অটোরিকশার চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা,কিশোর গ্যাং দমন ও প্রতিরোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ,ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভ্যন্তরীণ সড়কে প্রাইভেট পরিবহনের অবৈধ পার্কিং বন্ধ করা।

মানববন্ধনে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সদস্য সচিব জানিয়েছেন,জনগণের দাবি তুলে ধরতেই এই মানববন্ধন। প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD