1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নিরাপত্তা জোরদার: নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

নিরাপত্তা জোরদার: নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।

সোমবার (১৭ নভেম্বর) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল, চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেলসহ বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার প্রবেশমুখ, কেপিআই এলাকা, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ মুহূর্তে দায়িত্বপূর্ণ এলাকায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে র‍্যাব জানায়। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।

এর পাশাপাশি চুরি, ছিনতাই, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব-১১, সিপিসি-৩ এর নিয়মিত টহল ও অভিযানও চলমান রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD