1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়, প্রতিবাদে বিএনপির নেতা কর্মীদের বিক্ষোভ | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন ভিপি তাজুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান ১৯ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১

নিঝুমদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়, প্রতিবাদে বিএনপির নেতা কর্মীদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর করা অভিযোগ মিথ্যা বলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি। বুধবার নিঝুমদ্বীপ বন্দরটিলা বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইব্রাহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: সাহেদ উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি আশ্রাফ উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক আমিনুল মুমিন বাবলু, বন্দরটিলা বাজার বনিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো: ইলিয়াস মাহমুদ সহ ইউনিয়নের বিভিন্ন শাখার প্রায় ৫ শতাধিক নেতা কর্মী।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তারের কাছে পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গত অর্থ বছরের টিআর, কাবিখা ও কর্মসূচীর প্রকল্পের টাকায় কি কাজ করেছেন তা জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারে নি। এতে স্থানীয় নেতাকর্মীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি পরিষদ ছেড়ে বাড়ীতে চলে যান। কিন্তু তার পরদিন তিনি বিভিন্ন মহলে তার কাছে চাদা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি তার নিজের অনিয়ম ডাকতে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। প্যানেল চেয়ারম্যান এর করা এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। উল্লেখ্য ৫ আগষ্টের পর আওয়ামী সরকারের পতন হলে আতœগোপনে চলে যায় নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অধিকাংশ ইউপি সদস্য। পরে প্যানেল চেয়ারম্যান লাভলীকে দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD