1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীর সীমান্ত পানিহাটা দিয়ে নারী ও শিশু সহ দশ বাংলাদেশী পুশইন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

নালিতাবাড়ীর সীমান্ত পানিহাটা দিয়ে নারী ও শিশু সহ দশ বাংলাদেশী পুশইন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত
Oplus_131072

আল আমীন (নালিতাবাড়ী) শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা এলাকা দিয়ে ভারতে বাসবাসকারী নারী ও শিশুসহ দশ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮ নং পিলারের কাছ থেকে পুশইন অবস্থায় তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।

আটককৃতরা জানায়, গত দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যায়। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকীরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন টের পেয়ে ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করা হয়।

ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD