1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

আল আমীন, নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধিঃ

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়া (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সেলিম মিয়া ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আন্ধারুপাড়ার আকাশমনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মাদকবিরোধী অভিযানে এটি আমাদের ধারাবাহিক তৎপরতার অংশ। গ্রেফতার ও পালিয়ে যাওয়া মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD