1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারোমারি বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত দুই মাস পুর্বে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারোমারি বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। ওই যুবতী বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাত যাপন করে আসছিল। বাজারের বাসিন্দারা জানান ব্যবসায়ীরা অনেকেই ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে খাবার দিতো। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া (৩৫) নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদার জালাল মিয়াকে হাতে নাতে আটক করে। এসময় পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। জালাল মিয়া পার্শ্ববর্তী কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। জানা গেছে জালাল মিয়া এলাকায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি। বর্তমানে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতে ধর্ষিতা যুবতীকে থানায় নিয়ে আসে। এব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD