

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ রুপির ৭৫টি ভারতীয় নোটসহ তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোফাজ্জলের কাছ থেকে ১০০ রুপির ৭৫টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি মুদ্রা রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “তোফাজ্জল হোসেনের কাছ থেকে উদ্ধার করা ভারতীয় রুপিগুলোর বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রুপিগুলো ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন।”