1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ ট্রলি জব্দ চোরাকারবারী পলাতক | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ ট্রলি জব্দ চোরাকারবারী পলাতক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি।
সোমবার (২৩ জুন) দিবাগত রাত দশটার দিকে উপজেলার মায়াঘাসি সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি জওয়ানরা এসব শাড়ি ও বহনকারী ট্রলি জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। ২৪ জুন মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন সোমবার রাত দশটার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী মায়াঘাসি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারী দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তবে ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি ও শ্যালু ইঞ্জিন চালিত ১টি ট্রলি ফেলে যাওয়ায় এসব জব্দ করে বিজিবি সদস্যরা। শাড়ি ও ট্রলির জব্দকৃত মালামালের অনুমানিক মূল্য ৬৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম। তিনি আরও বলেন, চোরাকারবারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD