

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে
মুক্তামীম (২০) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, উপজেলার পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায়।নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, সোমবার (১৭অক্টোবর) রাত অনুমানিক ১১টার দিকে মীম তার ঘরে স্বামী শাকিল নাঈমের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এসময় তার মা জোবেদা বেগম অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে মীমের ছোট ভাই হৃদয় (১৫) বাজার থেকে ফিরে এসে মীমকে ডাক দেয়। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা দেখতে পান ঘরের দরজা ভিতর থেকে আটকানো। ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখা যায় মীম ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। মীমকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তার ভাই হৃদয় ও চাচা আমিনুল ইসলাম মীমকে নিচে নামিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাটি, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হলেও, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।