1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী: আধুনিক প্রযুক্তিতে খামারিদের নতুন দিগন্ত | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী: আধুনিক প্রযুক্তিতে খামারিদের নতুন দিগন্ত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ২০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, পাখি, গাড়ল, ডিমসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। একই সঙ্গে খামারিদের গবাদিপশুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বে থাকা শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হাসান সাগর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবির, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনী ঘুরে দেখা বালুঘাটা নাকশি গ্রামের পাখিপ্রেমী ইসমাইল হোসেন বলেন, “এ ধরনের মেলা গৃহপালিত প্রাণী পালনে খামারিদের আরও উৎসাহিত করে। নতুন পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ মেলে।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ বলেন, “উন্নত জাতের গবাদিপশু ও পাখি পালন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই প্রদর্শনীর মূল লক্ষ্য।” তিনি আরও জানান, প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD