1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে নববধুকে খালু কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

নালিতাবাড়ীতে নববধুকে খালু কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে সদ্য বিবাহিতা নববধুকে খালু কর্তৃক ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।গত (২৮ জুন) শনিবার নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম নামা ছিটপাড়া কলোনীতে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই নববধূ জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিবেশি খালু ছফর উদ্দিন ওরফে খাম্বিরা তাকে বিয়ে ও অবৈধ মেলামেশার প্রস্তাব দিয়ে আসছিল। গত ঈদুল ফিতরের পর প্রতিবেশি অন্য যুবকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পরেও, ছফর উদ্দিন ওই যুবক সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলে আসছিল। একপর্যায়ে কথা বলার জন্য নববধুকে একটি মোবাইল ফোন ও সীম কিনে দেয় সে। ঘটনার দিন বেলা আনুমানিক এগারোটার দিকে কেউ না থাকার সুবাদে নববধূকে নিজ ঘরে ডেকে নেয় ছফর উদ্দিন। পরে তাকে পর্ণো ভিডিও দেখিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং পড়নের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। এসময় ওই কিশোরী দৌড়ে চলে আসে।এর একদিন পর কিশোরীর মা গার্মেন্ট শ্রমিক ঢাকা থেকে বাড়ি এলে মায়ের সাথে ওই ঘটনা খুলে বলে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে,এলাকাবাসী পারিবারিকভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে গত মঙ্গলবার (১ জুলাই)ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিনে তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির এখনো তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD