1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত
Oplus_131072

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় আব্দুল হামিদ (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, নিহত হামিদ ছোটবেলায় পিতা মারা যাওয়ার পর নানার বাড়িতেই বেড়ে ওঠেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলী (ফকির) এর বাড়িতে থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যায়।

পরদিন সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুললে দেখেন হামিদ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD