1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নালিতাবাড়ীতে এক হাজার ২১টি জাল টাকাসহ যুবক আটক | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

নালিতাবাড়ীতে এক হাজার ২১টি জাল টাকাসহ যুবক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Oplus_131072

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ :শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবক নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী ও তার দুই সহযোগী সীমান্ত এলাকা দিয়ে জাল নোট আনার চেষ্টা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি সোহেল রানা বলেন, “উদ্ধার হওয়া নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সীমান্তবর্তী জাল টাকা চক্রের অংশবিশেষ। আটক মেহেদীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”

তিনি আরও জানান, পলাতক দুই সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সীমান্ত এলাকায় জাল নোটের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বড় অঙ্কের নগদ লেনদেন এড়িয়ে যাচ্ছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা গেলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD