

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলার আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন যুবককে ইয়াবা সেবন ও বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কাইয়ুম (২৭), পিতা আয়নাল হক, গ্রাম সুতিয়ারপাড়, নালিতাবাড়ী।
সাজা: ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মো. মমতাজ (২২), পিতা আশরাফ আলী, গ্রাম খুজিউড়া, নালিতাবাড়ী।৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
আবু নাইম (২৬), পিতা আমছার আলী, গ্রাম ভেদীকুড়া, নালিতাবাড়ী।৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।