1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নারী শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নারী শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর কাছ থেকে অর্ধ লক্ষাধিক টাকা চাঁদা দাবির অভিযোগে এক কথিত সাংবাদিককে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীকে প্রক্টর অফিসে সোপর্দ করে।

শনিবার (২৮ জুন) বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে সাংবাদিক পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে নিউজ করার ভয় দেখিয়ে ওই ব্যক্তি অর্ধ লক্ষ টাকা দাবি করে।

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগকারী এএসভিএম বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বর্নি বলেন, গতকাল আনুমানিক রাত নয়টায় গোপন ভিডিও ডিলিটের বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করলে টাকা দেওয়ার জন্য আজ দুপুর ৩ টায় তার সাথে দেখা করি, এমতাবস্থায় বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়েশিক্ষার্থীরা জড় হয় এবং রাব্বিকে গণপিটুনি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত রাব্বি জানায়, “গতকাল রাতে আমার বান্ধবী বর্নির সাথে কথা হয়। আজকে দুপুরে বর্নি আমাকে ম্যাসেজ দেয় এবং বলে গতকাল রাতে সে আমার কথা বলার পর থেকে ঘুমাতে পারেনি। এর আগে একবার একটা তথ্যের জন্য সে আমাকে ১০০০ টাকা দেয়।”

এ সময় শিক্ষার্থীরা তাকে গতকাল রাতের কথপোকথনের বিষয়ে জিজ্ঞেস করলে সে স্পষ্ট কোনো উত্তর দেয় নি।

অভিযুক্ত রাব্বি তার বক্তব্যের এক পর্যায়ে স্বীকার করে যে বর্নি ইতোপূর্বেও তাকে টাকা দিয়েছে।

প্রসঙ্গত, এই রাব্বি এক সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হয়ে স্বাধীনতা দিবস হলে ত্রাস সৃষ্টি করলেও বর্তমানে ছাত্রদলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জানিয়েছে তার অপকর্মের কথা।নাম প্রকাশে অনিচ্ছুক রসায়ন বিভাগের এক শিক্ষার্থী জানান, স্বাধীনতা দিবস হলে সে সিটে উঠতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এসে অস্ত্রের মুখে তাকে হল থেকে চলে যেতে বাধ্য করে। এছাড়া গত ৩০ এপ্রিল গুজব ও অপপ্রচার চালিয়ে গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতিকে হত্যা চেষ্টা করার অভিযোগ আছে রাব্বির বিরুদ্ধে। গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ বলেন, গত ৩০ এপ্রিল আমি বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসার পথে হলে যাই। এ সময় আমি হলে শিক্ষার্থীদের মারতে গেছি,কমিটি খেয়ে দিতে চেয়েছি এমন বিভ্রান্তিকর পোস্ট সে ফেসবুকে প্রকাশ করলে কতিপয় বিপথগামী শিক্ষার্থীরা আমাকে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং এখনো আমি চিকিৎসাধীন অবস্থায় আছি।এ বিষয়ে গোবিপ্রবি প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।এ রিপোর্ট লেখা অব্দি গণধোলাইয়ের শিকার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD