1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার মুহতামিমের মর্মান্তিক মৃত্যু | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার মুহতামিমের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা মুহতামিম নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মাদ্রাসার পাশে কাজ করছিলেন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাঠে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারের চালককে আটক করে পুলিশে খবর দেয়। নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ জানান, “নিহত মামুন মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ওপর পড়ে যায়।”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে আটক করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD